গুনীজনের কথা

বিখ্যাত কিছু মনীষির কিছু বানী নিচে দিলাম যা আমার ভাল লাগে। আশা করি আপনাদেরও ভাল লাগবে। 

১. যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল - দান্তে 
২. কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু - দাওয়ানী 
৩. সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য চেষ্টা - প্লুটাস 
৪. টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত - টমাস ফুলার 

৫. পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় - এডওয়ার্ড ইয়ং 
৬. যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না - সুইফ্ট 
৭. সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয় - জন রে 
৮. আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে - সলোন 
৯.বিলাসিতা করার মধ্যেও সীমাব্ধতা থাকা উচিত - এলবাট হুবাট 
১০. ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায় - গ্যাটে 
১১. প্রয়োজন আইনের তোয়াক্কা করে না - বেন্জ্ঞামিন ফ্রাঙ্কলিন 
১২. একজন সৎব্যাক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন - উইলিয়াম হ্যাজলিটি 
১৩. অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে - ক্যাম্বেল 
১৪. একটি মহৎ হৃদয় যার আছে, তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী - নিকোলাস রাড় 
১৫. জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সংগী - এস টি কোলরিজ 
১৬. দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে - হাফিজ 
১৭. বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে - মহিউদ্দিন 
১৮. অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই - মলিয়ের 
১৯. কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত - অলিবার গোল্ডস্মিথ। 
২০. প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক - জে.জি হল্যান্ড 
২১. প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই - এমিলি ডিকেন্স 
২২. একজন সৎবন্ধু যার নাই তার জীবন দুঃসহ - ডেমোক্রিটাস 
২৩. সময় তাদের জন্য অনেক্ষন অপেক্ষ করে যারা তার সদ্ব্যবহার করতে জানে- লিওনার্দো দা ভিন্চি 
২৪. আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপড় দন্ডায়মান - ণিথা গোরাম 
২৫. জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই - ইমারসন।

1 টি মন্তব্য:

বৈঠকঘর