ম্যাজিক হবে ম্যাজিক - ১

আজকের ম্যাজিকঃ কয়েনকে হাওয়া করে দেওয়া। 

তো আসুন শুরু করা যাক......... 

১. প্রথমে একটি কাগজ ও একটি কয়েন হাতে নিন এবং আপনার সামনে যারা বসে আছে তাদের দেখান। 



২. এক হাতে কাগজটি ধরুন এবং কয়েনটি কাগজের মাঝে রাখুন 



৩. এখন কাগজটি নিচের দিক দিয়ে ভাগ করতে থাকুন, কিন্তু সম্পুর্নটি ভাজ করবেন না। উপরের দিক দিয়ে ৫ মিলিমিটার ফাকা রাখবেন 



৪. এখন ডান পাশ থেকে ভাজঁ করতে থাকুন। 



৫. এবার বাম পাশ থেকে ভাঁজ করতে থাকুন। 


এমন ভাবে ভাঁজ করতে হবে যেন দর্শকরা ভাবে সবদিক থেকেই ভাজ করা আছে। কিন্তু দর্শকদের জানতে দেওয়া যাবেনা উপরের দিক এখনো খোলা আছে। 

৬. এখন ভাঁজ করা কাগজের উপরের দিকটি আপনার হাতের তালুর দিকে নামিয়ে আনুন তখন কয়েনটি দর্শকদের চোখকে ফাকি দিয়ে আপনার হাতের তালুতে চলে আসবে। 



৭. এখন কাগজটি দর্শকের সামনে ছিড়ে ফেলুন সবাই ভাববে কয়েনটি অদৃশ্য হয়ে গেছে। কয়েনটি কিন্তু আপনার হাতেই আছে তা আপনি ছাড়া আর কেউ জানে না। 


তারপর সাবধানে কয়েনটি কোন এক ফাকে আপনার পকেটে ঢুকিয়ে ফেলবেন। 


এখন চেষ্টা করে দেখুন পারেন কিনা..........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর