শব্দের জব্দে
সবাই আজ স্তব্ধ,
কেউ যাই মুর্ছা
কেউ হচ্ছে ক্রুব্দ।
কেউ বাজায় ডামাটোল
কেউ অট্টহাসি,
কেউ আবার জাত ভুলে
বলে ভালবাসি।
কে কি বলছে
শুনার সময় কই,
সবাই আছে নিজ তালে
ফোটাচ্ছে কথার খই।
কারো মুখে তালা দিয়ে
করা যাই কি বন্ধ,
বেশি কথায় লেগে যায়
সবার সাথে দ্বন্ধ।
কি বলছ বল বুঝে শুনে
নাহলে হবে সব শেষ,
ফিরবেনা কথার মালা
থাকবে শুধু কথার রেশ।
যা বলছ তাতে থাকে যেন
বুদ্ধির ঝাঁজ,
সবাই আসবে কাছে তোমার
পরাতে ভালবাসার তাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন