হায়রে হায় একি শুনি
দেশে নাকি হয়েছে পাগলের আমদানি
পাগল দেখো খায়না ভাত, খায়না পানি
পাগলের পরিচয় আমরা না জানি
পাগল যিনি বেজায় ধনী
করেনা সে কারো মানহানি,
কেউ জানেনা তার মনের কাহিনী
কেউ ধারেনা তার কাছে,
কারণ সে করে ফেলবে কুরবানি।
পাগল যেটা মস্ত বেটা
সখ হলো তার নগ্ন পায়ে একা হাটা
কেউ যদি দিতে দায় সঙ্গ
সে দেয় তবে রণভঙ্গ।
কিছুদিন আগে জানতে পাই
পাগলদের নাকি কোন খবর নাই,
কোথায় খুঁজি কোথায় খুঁজি
এখন কোথায় তাদের পাই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন