আমরাই সেই জাতি
করেছি যারা ভাষার জন্য সংগ্রাম,
মায়ের মুখে হাসি ফুটাতে
দিয়ে গেছি লাখো শহিদের রক্তের দাম।
আমরাই যুদ্ধ করে
স্বাধীন করেছি আমার দেশ,
তবে কোথায় আমার স্বাধীনতা আজ
শান্তি কোথায় নিরুদ্দেশ।
কোথায় আজ
জাতির সেই সাহসী সন্তান,
যারা পরাধীনতার শিকল ভেঙে
নতুন সূর্যকে করেছিল আহবান।
আজও আমার ভাইয়ের বুকে
দস্যুরা চালায় গুলি,
আমার বোনের শরীর নিয়ে
পাষন্ঠরা খেলে হুলি।
দুর্নীতি আর রাজনীতি
একহয়ে সব করছে গ্রাস,
দেশের সব বিদ্যাপীঠে
ছড়িয়ে পরেছে কালো সন্ত্রাস।
দেশে অনেক মানুষ আছে
তাদের মাঝে মনুষ্যত্বের অভাব,
সবাই দেখছে নিজের সুখ
বিস্তার করতে চায় নিজের প্রভাব।
সত্যের মুখ বন্ধ আজ
মিথ্যা পাচ্ছে প্রশয়,
খুন করেও আজ মাফ পেয়ে যাই
গডফাদার আজ কাদের আশ্রয়?
নিজের পথের কাটা যিনি
করে দিয়ে তারে খুন,
"আমি কিছু জানিনা" বলে
গেয়ে যাই তার গুন।
গণতন্ত্র আজ শিকল বন্ধী
অত্যাচারীর সাথে হচ্ছে সন্ধি,
শুনছেনা কেউ জাতির ক্রন্দন
বিলোপ হচ্ছে সত্যের বন্ধন।
সংবিধান সেতো
আজ এক খেড়োখাতা,
যার যা মন চায়
সে তাই লিখে ভরে তুলে সংবিধানের পাতা।
কোথায় তোমরা চরম সাহসী
দামাল ছেলের দল,
আবার এসে হাল ধর তোমরা
মুছে দাও আমার দেশ মায়ের চোখের জল।
করেছি যারা ভাষার জন্য সংগ্রাম,
মায়ের মুখে হাসি ফুটাতে
দিয়ে গেছি লাখো শহিদের রক্তের দাম।
আমরাই যুদ্ধ করে
স্বাধীন করেছি আমার দেশ,
তবে কোথায় আমার স্বাধীনতা আজ
শান্তি কোথায় নিরুদ্দেশ।
কোথায় আজ
জাতির সেই সাহসী সন্তান,
যারা পরাধীনতার শিকল ভেঙে
নতুন সূর্যকে করেছিল আহবান।
আজও আমার ভাইয়ের বুকে
দস্যুরা চালায় গুলি,
আমার বোনের শরীর নিয়ে
পাষন্ঠরা খেলে হুলি।
দুর্নীতি আর রাজনীতি
একহয়ে সব করছে গ্রাস,
দেশের সব বিদ্যাপীঠে
ছড়িয়ে পরেছে কালো সন্ত্রাস।
দেশে অনেক মানুষ আছে
তাদের মাঝে মনুষ্যত্বের অভাব,
সবাই দেখছে নিজের সুখ
বিস্তার করতে চায় নিজের প্রভাব।
সত্যের মুখ বন্ধ আজ
মিথ্যা পাচ্ছে প্রশয়,
খুন করেও আজ মাফ পেয়ে যাই
গডফাদার আজ কাদের আশ্রয়?
নিজের পথের কাটা যিনি
করে দিয়ে তারে খুন,
"আমি কিছু জানিনা" বলে
গেয়ে যাই তার গুন।
গণতন্ত্র আজ শিকল বন্ধী
অত্যাচারীর সাথে হচ্ছে সন্ধি,
শুনছেনা কেউ জাতির ক্রন্দন
বিলোপ হচ্ছে সত্যের বন্ধন।
সংবিধান সেতো
আজ এক খেড়োখাতা,
যার যা মন চায়
সে তাই লিখে ভরে তুলে সংবিধানের পাতা।
কোথায় তোমরা চরম সাহসী
দামাল ছেলের দল,
আবার এসে হাল ধর তোমরা
মুছে দাও আমার দেশ মায়ের চোখের জল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন