কিভাবে আপনার মনের মানুষকে নিজের মনের কথাটি বলবেন?

কিভাবে আপনার মনের মানুষকে নিজের মনের কথাটি বলবেন?  

প্রথমে, আপনি যাকে ভালবাসুন তার পিঠের দিকে বন্দুকের মত করে আঙুল তাক করে বলুন “ আপনাকে গ্রেফতার করা হল” 
সে যদি বলে “কেন?”  
আপনি বলবেন “ আমার মন চুরি করার জন্য”  

তারপর তাকে বলবেন “ আপনার পা কি ক্লান্ত?” 
সে বলবে “আপনি এমন প্রশ্ন করছেন কেন?”  
আপনি বলবেন “ কারন আপনি আমার মনে সবসময় দৌড়াদৌড়ি করেন।”  

তার মোবাইল নম্বর নেওয়ার জন্য বলুন “ আমি আমার মোবাইল নম্বরটি হারিয়ে ফেলেছি, আমি কি আপনার মোবাইল নম্বরটি ধার নিতে পারি?” 

তার মনে প্রবেশের জন্য বলুন “ আপনার মনের রাস্তাটি আমাকে দেখাতে পারবেন?”
সে বলবে “কেন?”  
আপনি বলবেন “ আমি আপনার চোখেঁর ভিতর নিজেকে হারিয়ে ফেলেছি” 

তাকে বলুন “আপনি কি র্স্বগ থেকে পথ ভুল করে এদিকে এসে পড়েছেন?” 
দেখবেন সে খুশিতে আতœহারা হয়ে গিয়েছে।  

শেষে একটি ফুল নিয়ে তার সামনে যান এবং বলুন “ আমি এই ফুলকে দেখাচ্ছিলাম আপনি কত সুন্দর।”  

উপড়ের নিয়মগুলো প্রয়োগ করে দেখুন, কাজ হবেই। বিফলে মুল্য ফেরত।

1 টি মন্তব্য:

  1. ha ha ha অসাধারণ হয়েছে । কিন্তু কয়েক লাইন গ্যাপ পড়েছে বলে মনে হচ্ছে যেমনঃ
    আপনি বলবেন “ আমার মন চুরি করার জন্য” এই লাইন এর পরে মেয়েটির কথা বলার কথা সেই কথা গ্যাপ পড়েছে
    আবার এখানেও একই সমস্যা হবে বলে মনে হচ্ছে......আপনি বলবেন “ কারন আপনি আমার মনে সবসময় দৌড়াদৌড়ি করেন।”

    উত্তরমুছুন

বৈঠকঘর