জয় জয় জয়
হবেই আজ জয়
প্রতিশোধ নিয়ে আজ
করত হবে জয়।
ভয় ভয় ভয়
নেইতো কোন ভয়,
আইরিশরা যাতা বলুক
আমরা করবো জয়।
আশরাফুলের ভুল হয়
চাইনা হোক আজ ভুল,
সব কথার জবাব দিয়ে
ফুটুক হয়ে ফুল।
বিশ্বসেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান,
বিশ্বকাপে জয় দিয়ে
জাতিকে আনন্দে ভাসান।
মাশরাফি ইনজুরিতে
খেলা হচ্ছেনা তার,
তাই বলে আমরা ভাঙবো না
মেনে নিবনা কোন হার।
তামিম খুব মারমুখি
আমরা সবাই জানি,
তামিম পারে দল জিতাতে
আমরা সবাই মানি।
সোয়রওয়ার্দি শুভর কাছে
অশুভ কিছু চাইনা,
বিশ্বকাপে জয় চাই
এটা আমাদের বায়না।
আব্দুর রাজ্জাক স্পিন জাদুকর
বল ঘুড়ানো তার কাজ,
সে হতে পারে ম্যাচ সেরা
যে যায় বলুক আজ।
টাইগাররা আজ গর্জে উঠুক
জাতি তা চাই,
টাইগারার সেমিফাইনালে যাবেই
এর বিকল্প নাই।
বিশ্বকাপ একদিন আমাদের হবে
আছি সেই প্রত্যাশায়,
আমাদের সকল ক্রিকেটারদের
ভাসাচ্ছি ভালবাসায়।
২৫ ফেব্রুয়ারী ২০১১, সকাল ১০:৪৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন