সবচেয়ে স্মার্ট ব্যাক্তি

একজন ডাক্তার, একজন রাজনীতিবিদ, একজন ছাত্র ও একজন ধার্মিক ব্যাক্তি একটি ছোট বিমানে করে কোথায় যাচ্ছিলেন।



হঠাৎ বিমানের পাইলট বিমানের ইন্জিনে সমস্যা দেখতে পেল এবং অনেক চেষ্ঠা করেও সমস্যার সমাধান করতে পারল না। তাই সবাইকে বলল "বিমানে সমস্যা দেখা দিয়েছে যেকোন সময় ক্র্যাস করতে পারে তাই আপনারা প্যারাসুট নিয়ে নেমে পরুন।" 

বিমানে চারটি প্যারাসুট ছিল। পাইলট একটি প্যারাসুট নিয়ে নিল। আর তিনটি প্যারাসুটের মধ্যথেকে ডাক্তার একটি নিয়ে নিল এবং "আমি অনেকের জীবন বাচাই তাই আমার বেচে থাকা জরুরী" এই বলে সে বিমান থেকে ঝাপ দিল। 

রাজনীতিবিদ বলল "আমি হলাম সবচেয়ে স্মার্ট ব্যাক্তি কারন আমি দেশের প্রতিনিদিত্ত্ব করি তাই আমার বেচে থাকতে হবে" এই বলে সে আরেকটি প্যারাসুট নিয়ে ঝাপ দিল। 

ধার্মিক ব্যাক্তি ছাত্রকে বলল "আমি অনেকদিন জীবনকে উপভোগ করেছি, তোমার জীবন এখনো পড়ে রয়েছে সর্বশেষ প্যারাসুটটি তুমি নিয়ে ঝাপ দাও এবং শান্তিতে জীবন যাপন করতে থাক"  

ছাত্রটি বলল "আপনার কোন চিন্তা নেই, আমরা দুজনই প্যারাসুট নিয়ে ঝাপ দিতে পারব, কারন আমাদের সবচেয়ে স্মার্ট ব্যাক্তি আমার ব্যাগ নিয়ে ঝাপ দিয়েছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর