মগজ খাটান বুদ্ধি বাড়ান (ধাঁধাঁ:নম্বর-২৯)

আমাদের সোনার বাংলাদেশ ব্লগের কয়েকজন আড্ডাবাজ ব্লগার গাড়িতে করে ঘুরতে বেরিয়ে ছিল। সারাদিন ভাল করে ঘুরাঘুরি করে ফেরার সময় সমস্যাই পড়ে গেল। 

তারা যে রাস্তা ধরে ঘুরতে গিয়েছিল ফেরার সময় দেখে সে রাস্তায় কোন এক রাজনৈতিক দল জনসভা বসিয়েছে। এই রাস্তা দিয়ে ফিরতে হলে সারারাত জ্যামে কাটাতে হবে। তারা অন্য রাস্তা ব্যবহারের সিদ্ধান্ত নিল। 


অন্য রাস্তা দিয়ে আসার সময় গাড়িটি একটি ট্রেনের ওভার ব্রীজের কাছে আটকে গেল। আর সামনে যেতে পারবে না। গাড়ির উচ্চতা আর এক ইন্চি কম হলেই ওভার ব্রীজের নিচ দিয়ে সরাসরি চলে যেতে পারত। এখন তারা কি করবে? তাদের ফেরার আর কোন রাস্তা নেই। তাই তারা বাধ্য হয়ে শিয়াল পণ্ডিতকে ফোন করে এবং শিয়াল পণ্ডিতের পরামর্শে তারা সারারাত জ্যামে বসে না থেকে তাড়াতাড়িই আসতে পেরেছিল। 

এখন বলুনতো শিয়াল পণ্ডিত উনাদের কি পরামর্শ দিয়েছিল? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর