সত্য / মিথ্যা

ইদানিং 
সবাই ছন্নছাড়া হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সবার ছন্দ 
সত্য মিথ্যার দন্দে সবাই আজ অন্ধ। 

সত্য আজ মিথ্যার সাথে 
উঠছে নাতো পেরে, 
সত্য মিথ্যার এই দন্দে 
সবাই যাচ্ছে হেরে। 

মিথ্যাগুলো সাপের মত হয়ে সত্যকে ছোবল কাটলে প্রতিনিয়ত 
বীষের তীব্রতা কমছে কিন্তু মুছে যায় না তার ক্ষত। 

সত্যবাদীরা সহজ শরল 
সবার কাছে বোকা, 
এই পৃথিবী ওদের নয় তাই 
খেয়ে যাচ্ছে ধোঁকা। 

এই বোকাদের জন্যই পৃথিবী আছে টিকে, 
সবাই যদি চালাক হতে ধরনী হয়ে যেত ফিকে। 

মিথ্যাবাদী আছে যারা 
সর্বোচ্চ মর্যাদা তার, 
মাথা উচু করে চলে সে 
চালায় জগৎ সংসার। 

মিথ্যাবাদীরাই সবচেয়ে চালাক ও বুদ্ধিমান হয়, 
তাই সে সবাইকে দেখিয়ে যাচ্ছে ভয়। 

সত্য মিথ্যার এই খেলাতে 
যাচ্ছে সবাই হেরে, 
কোনটা সত্য কোনটা মিথ্যা 
কেউ বুঝে উঠছেনা পেরে। 

এই খেলা আর কয় দিন চলবে, 
কোনটা সত্য কোনটা মিথ্যা একদিন সবাই তা বলবে। 

এ জগৎের সত্যগুলো 
সবাই যাবে যখন জেনে, 
মিথ্যার ছোবল ভেঙ্গে 
সত্যকে নিবে মেনে। 

মিথ্যাগুলো অন্ধকার সবসময়ই কালো, 
সত্য সর্বদা আলোকময় সবার মনে জ্বালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর