আমি যখন থাকব না

আমি চলে যাব, 
এই পৃথিবী ছেড়ে 
সবার অজান্তে মিশে যাবো গহীন অন্ধকারে। 

আমি হারিয়ে যাবো, 
লোকালয় থেকে দুরে 
যেখান থেকে কেউ ফিরে না থাকব সেই অচিনপুরে। 

আমি থাকব না, 
কারো মনের মাঝে 
কে আর পাবে নাতো কোথাও আমায় খুজেঁ। 

আমায় দেখবে না, 
আর ঐ রাস্তার মোড়ে 
বুকের গহীন থেকে কাদবে তুমি অঝোড়ে। 

ভুলে যাবে আমায়, 
আমার সব স্বপ্নগুলো 
মন হবে লন্ডভন্ড সবকিছু এলোমেলো। 

আমার চারপাশের গাছপালা, 
পাবেনা আর আমার নিশ্বাস 
ভেংগে যাবে আমার প্রতি তাদের ছিল যত বিশ্বাস। 

আমার পরিচিত পরিজন, 
আরো যারা আছে আপন 
ভুলে যাবে আমায় করবে কি ক্রন্দন? 

আমার কবিতার খাতা, 
অপেক্ষায় থাকবে শুধুই আমার 
বাধঁবে আশা বুকে দেখা হবে আবার। 

আমার কবিতা গুলো, 
পড়বে তখন অন্য কেউ 
আমায় খুজেঁ পাবেনা খেলা করবে অচিন ঢেউ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর