অন্ধকারের পরে যেমন আসে নতুন ভোর
বন্ধু তুই তেমনই আমার জীবন থেকে সরিয়ে দিলে কুয়াশার চাদর।
হতাশা আমার মনে করল যখন ভর
তুই তখন কাছে টেনে সাজিয়ে দিলে ভালবাসার ঘর।
গভীর দুঃস্বপ্নের দেখে যখন চমকে উঠে আমার মন
তুই পাশে দাঁড়াস এসে ভয় না পাওয়ার আশ্বাস দিস তখন।
তুই শুধু জানিস বন্ধু আমার মনের ব্যথা
আমি আর তুই এপিঠ আর ওপিঠ একটি পাতা।
তোর ব্যথায় আমি কাঁদি আর আমার ব্যথায় তুই
তোকে ছাড়া আমি তবে কেমনে দুরে রই।
কথা দে বন্ধু তুই আমায় ছেড়ে হারাবেনা কভু
আমাদের এই বন্ধুত্ব যেন হাজার বছর স্থায়ী করেন দয়াময় প্রভু।
ছোটবেলায় তোকে নিয়ে আম কুড়ানো আর লুকোচুরী খেলা
সারাদিন মাত করে এপাড়া ওপাড়া সন্ধ্যায় ঘরের পথে চলা
স্কুল পালিয়ে চলে যেতাম নদীর ঘাটে
পার হতাম তপ্ত নদী তোকে নিয়ে সাতার কেটে
হারিয়ে গেল কোথায় আমার পুরনো সব দিনগুলো
স্মৃতি আমায় দিচ্ছে ফাঁকি মন যে আমার আজ এলোমেলো।
এখন আমার ঘুম আসেনা একাকী আমি তাই আমার রাত কাটেনা
তুই ব্যস্ত আজ নিজেকে নিয়ে আমার ব্যথায় কেউ কাঁদেনা
তোকে ছাড়াও আমার অনেক বন্ধু এখন এই ডিজিটাল যুগে
তবুও আমি ভুলব কিভাবে ছেলেবেলার তোকে?
যেভাবেই আছিস ভাল থাকিস সবসময়
আরেক জনমে আমি যেন আবার তোর বন্ধু হই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন