একটি দিনের কাব্য

একটি দিন,
আমি এক ক্লান্ত পথিক
চলছি হেটে সঙ্গীহীন।

একটি নতুন ভোর,
পুব আকাশে উঠছে নতুন রবি
খুলছে সবাই দোর। 

একটি শান্ত সকাল,
যন্ত্রের মত মানুষ গুলো
বের হচ্ছে বুনতে নিজের জাল।

একটি তপ্ত দুপুর,
একঝাক দুষ্ট ছেলের দল
ঝাপ দিয়ে মাতায় পুকুর।

একটি ক্লান্ত বিকেল,
দুরন্ত ছেলেগুলো
মাঠে দেখায় খেল।

একটি অস্তগামী সন্ধ্যা,
পাখিগুলো ফিরছে নীড়ের টানে
আসছে আলোর মন্দা।

একটি ঘুমন্ত রাত,
চারদিক নিশ্চুপ নির্বাক ঘটছে নীশিকাব্য
আর নিশাচরের দল করছে বাজিমাত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর