ইড়িং বিড়িং তিড়িং




ইড়িং বিড়িং তিড়িং,
ধপাস করে পরে গেলে চিরিং।

উড়া উড়ি উড়ুৎ,
পাদুটো আকাশে হাত দিয়ে ফুড়ুৎ।

এলো মেলো চলে,
কাছে এলেই কানটি দিবে মলে।

শুধু হায় হায় কয়,
তাদের দেখে পাড়ার লোকে পাচ্ছে ভীষণ ভয়।

তাদের অট্ট কিংবা মুচকি হাসি,
শুনে যারা তাদের কানে
লাগে তালা শুধু বাজে রাশি রাশি।

নিশ্চুপ নির্ঘুম
হেটে চলে রাত দিন,
কাটে দিন ব্যাথাহীন
বাতাসের সুম সুম।

হুশহুশ ফুসফুস
তারা নাকি নির্দোষ
করেনাতো আফসোস।

জুম জুম জটিল,
মনের মাঝে বসত করে
আরেক মন কুটিল।

শোন শোন পাড়াপড়শির গুনগুন,
কেটে ফেলে অন্ধকার আলোর বীজ বুন।

চলে যাবে ইড়িং বিড়িং তিড়িং,
ভয় হবে ক্ষয় আর বাজবে খুশীর বীণ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর