মগজ খাটান বুদ্ধি বাড়ান (ধাঁধাঁ:নম্বর-১৬)

সোনার বাংলাদেশ ব্লগের মডারেটর সিদ্ধান্ত নিল আপনার লেখা আর প্রথম পাতায় ছাপাবেনা। কারন সোনার বাংলাদেশ ব্লগের জনসংখ্যা বেশী হয়ে গেছে।


এখন আপনাকে উনারা একটি চান্স দিল,
আপনাকে উনারা ৫০ টি সাদা, ৫০টি কালো র্মাবেল ও ২টি পাত্র দিয়ে বলল ঐ ১০০টি মার্বেল একসাথে করে দুটি পাত্রে সাজিয়ে রাখতে। আপনি যেকোন ভাবে পাত্র দুটিতে মার্বেল সাজিয়ে রাখতে পারবেন। তারপর আপনার চোখ বেধে দেওয়া হলো এবং পাত্র দুটি এলোমেলো করে দেওয়া হলো। এখন আপনাকে বলা হল যেকোন একটি পাত্র থেকে একটি মার্বেল তুলতে, মার্বেলটি যদি সাদা হয় তাহলে আপনার লেখা প্রথম পাতায় ছাপা হবে আর যদি কালো হয় তাহলে......... ।

এখন বলুন কিভাবে আপনি সাদা মার্বেলটি তুলে আনবেন
এবং প্রথম পাতায় আপনার জায়গা পাকাপোক্ত করবেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর