মগজ খাটান বুদ্ধি বাড়ান (ধাঁধাঁ:নম্বর-২১)

আবু জারীর ভাই রাগ করছেন। উনাকে আতেঁল ভাই তার ভাইয়ের বিয়ের দাওয়াত দেয় না। কিন্তু উনি আতেঁল ভাইয়ের কাছে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি আংটি উপহার হিসেবে পাঠাবেন ঠিক করলেন।

আবু জারীর ভাইয়ের কাছে একটি বাক্স আছে যা ঐ আংটিটি ধরার জন্য যতেষ্ট। উনার কাছে কিছু তালা ও চাবি আছে। বাক্সে তালা ঝুলানোর জন্য যতেষ্ট বড় আংটা আছে। তাই তিনি বাক্সে আংটি ঠুকিয়ে তালা মেরে দিলেন। কিন্তু আতেঁল ভাইয়ের কাছে ঐ তালা খোলার জন্য কোন চাবি নেই। আবু জারীর ভাই কোন খোলা বক্সে আংটির সাথে চাবি পাঠাবেন না কারন তাহলে যেকেউ আংটি নিয়ে যেতে পারে। বলুনতো তাহলে উনি এটা কিভাবে পাঠাবেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর