“টেস্ট অফ থ্রী”

একদিন গ্রীক দার্শনিক সক্রেটিসের কাছে উনার পরিচিত একজন লোক হন্তদন্ত হয়ে আসল এবং উত্তেজিত হয়ে সক্রেটিসকে বললঃ সক্রেটিস তুমি কি জান আমি তোমার এক ছাত্র সম্পর্কে কি শুনেছি?

সক্রেটিস বলল “একটু অপেক্ষা কর। ঐ কথা বলার আগে আমি তোমার একটা পরীক্ষা নিব। এই পরীক্ষাকে বলা হয় “টেস্ট অফ থ্রী””

“মানে তিনের পরীক্ষা” লোকটি উত্তর দিল।


“ঠিক” সক্রেটিস বলল “ তুমি আমার ছাত্র সম্পর্কে কোন কথা বলতে চাইলে তোমাকে এই “টেস্ট অফ থ্রী” দিতে হবে। যার প্রথমটি হল সত্যতা। তুমি কি নিশ্চিত তুমি যা বলতে চাও তা সত্য ?”

“না মানে আমি অন্য একজনের কাছ থেকে শুনেছি।” লোকটি বলল।

“ঠিক আছে” সক্রেটিস বলল “তার মানে তুমি নিশ্চিত নও তুমি যা বলবে তা সত্য কিনা, তাহলে ২য় পরীক্ষায় চল। ২য় পরীক্ষাটি হল ভাল না মন্দ। তুমি যা বলতে চাও তা কি আমার ছাত্রের জন্য ভাল?”

“না ।” লোকটি উত্তর দিল।

“তার মানে তুমি আমার কাছে তার সম্পর্কে খারাপ কিছু বলবে যা সত্য কিনা তা তুমি জান না”

লোকটি লজ্জিত হয়ে গেল।

সক্রেটিস বলতে থাকল “ এটা সর্বশেষ পরীক্ষা যা হল উপকারীতা বা গুরুত্ব। তুমি আমার ছাত্র সম্পর্কে যা বলবে তা আমার জান্য কতটা উপকারী বা গুরুত্বপূর্ন।”

“না, খুব গুরুত্বপূর্ন নয়।” লোকটি লজ্জিত হয়ে উত্তর দিল।

“তুমি আমার কাছে এমন একটি কথা বলতে চাও যার সত্যতা সম্পর্কে তুমি নিশ্চিত নও এবং যা আমার ছাত্রের জন্য খারাপ ও ঐ কথার কোন গুরুত্বই নেই, তাহলে তুমি ঐ কথা আমার কাছে কেন বলতে আসছ?”

উপড়ের ঘটনা থেকে আমরা বুঝতে পারি সক্রেটিস কত বড় দার্শনিক ছিলেন।

আমাদের সবার উচিত “টেস্ট অফ থ্রী” এর মাধ্যমে পরীক্ষা করে অন্য কারো সম্পর্কে কথা বলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর