কে সেরা?

পুলিশ, সেনা বাহিনী এবং RAB মিলে তর্কযুদ্ধে নেমেছে তাদের মধ্যে কে সেরা তা নিয়ে। তাই ঐ তিন বাহিনীর প্রধান মিলে সিদ্ধান্ত নিল বনের ভিতর একটি খরগোস ছেড়ে দেওয়ার। যারা আগে খরগোস নিয়ে আসতে পারবে তারাই সেরা হিসেবে মনোনীত হবে। 


বনে মধ্যে একটি খরগোস ছেড়ে দেওয়া হল। 

প্রথমে গেল পুলিশঃ 
তারা সেখানে গিয়ে সেখানকার সবাইকে জিজ্ঞেস করলো খরগোসটি কোথায় আছে। তারপর সব তন্নতন্ন করে খুজল। তিনমাস পর তারা ব্যার্থ হয়ে ফিরে আসল।  

তারপর গেল সেনা বাহিনীঃ 
তারা সম্পুর্ন বন পরিষ্কার করে ফেলল। কিন্তু খরগোসকে পেল না। তারপর তারা বনে আগুন লাগিয়ে দিল, এতে খরগোস সহ বনের সব প্রানী মারা গেল। মাসখানেক পরে তারা ব্যার্থ হয়ে ফিরে আসল।   

তারপর গেল RAB: 
RABগিয়ে কিছুক্ষন পর আবার ফিরে আসল কিন্তু হাতে করে আনল একটি ভালুক। ভালুকটি জোড়ে জোড়ে চিল্লাতে লাগল এবং বলতে লাগল "আমি খরগোস, আমি খরগোস" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর