আপনি গাড়িতে করে আপনার বন্ধুর বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ সামনে দুটি রাস্তা দেখতে পেলেন,
যার একটি রাস্তায় আছে নড়বড়ে ব্রীজ যা যেকোন মুহুর্তে ভেঙে যেতে পারে। আপনি এই রাস্তা দিয়ে যেতে চাইলে আপনার বন্ধুর বাড়িতে যেতে না পারলেও তাড়াতাড়ি আকাশে চলে যেতে পারবেন। অন্য রাস্তাটি ধরে যেতে চাইলে আপনি আপনার বন্ধুর বাড়িতে কোন ঝামেলা ছাড়াই চলে যেতে পারবেন। কিন্তু আপনি যানেন না কোন রাস্তাটি ভাল এবং কোন রাস্তাটিতে নড়বড়ে ব্রীজ আছে । রাস্তার পাশে দুটি বাড়ি দেখতে পেলেন। একটি বাড়ির লোকজন মিথ্যা কথা বলে এবং অন্য বাড়ির লোকজন সবসময় সত্য কথা বলে।
এখন আপনি যেকোন একটি বাড়িতে গিয়ে যেকোন একজনকে একটি প্রশ্ন করতে পারবেন। বলুনতো কি প্রশ্ন করলে আপনি সঠিক রাস্তাটি খুজে পাবেন এবং আপনার বন্ধুর বাড়িতে যেতে পারবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন