প্রেমের ক্ষেত্রেও মার্কেটিং

মার্কেটিং সম্মদ্ধে আমরা সবাই কমবেশী জানি। নিচে মার্কেটিংয়ের প্রকারভেদ দেখুন, উদাহরন সহ। 


১. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তাকে সরাসরি বললেন “আমি খুব ধনী, আমাকে বিয়ে করো”  । এটাকে বলা হয় Direct Marketing 

২. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তার কাছে গিয়ে তার মোবাইল নম্বরটি নিয়ে আসলেন এবং পরেরদিন তাকে ফোন করে  বললেন “হাই, আমি খুব ধনী, আমাকে বিয়ে করো”। এটাকে বলা হয় Telemarketing 

৩. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং কয়েকজন বন্ধু মিলে কথা বলছেন সে সময় একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল  । আপনার এক বন্ধু তার কাছে গিয়ে আপনাকে দেখিয়ে বলল “সে খুব ধনী, তাকে বিয়ে করুন”। এটাকে বলা হয় Advertising 

৪. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়ের সাথে আপনার পরিচয় হল, আপনি তার কাপে কফি ঢেলে দিলেন, তার ব্যাগ হাতে করে নিয়ে আসলেন, তার গাড়ীর দরজা খুলে দিলেন এবং সে চলে যাওয়ার সময় তাকে বললেন “আমি খুব ধনী, আমাকে বিয়ে করো”।  এটাকে বলা হয় Public Relations 

৫. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তাকে বললেন “আমি খুব ধনী, আমাকে বিয়ে করো” সে আপনার গালে সুন্দর করে একটা থাপ্পর এঁকে দিল ।  এটাকে বলা হয় Customer Feedback 

৬. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তাকে বললেন “আমি খুব ধনী, আমাকে বিয়ে করো” সে তার স্বামীকে আপনার সাথে পরিচয় করিয়ে দিল ।  এটাকে বলা হয় Demand and Supply Gap 

৭. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তাকে কিছু বলতে যাওয়ার আগেই অন্য একজন তাকে বললো “আমি খুব ধনী, আমাকে বিয়ে করো” এবং সে তার সাথে চলে গেল।  এটাকে বলা হয় Competition eating into your Market Share. 

৮. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়েকে দেখে আপনার পছন্দ হল আপনি তাকে কিছু বলতে যাওয়ার আগেই সেখানে আপনার বউয়ের আগমন। এটাকে বলা হয় Restriction for entering New Markets 

৯. আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, একজন সুন্দরী মেয়ে আপনাকে দেখে আপনার কাছে আসল এবং বলল “আপনি অনেক ধনী, আপনিকি আমাকে বিয়ে করবেন?” । এটাকে বলা হয় Brand Recognition 

এখন আপনি কোন মার্কেটিংয়ের মাধ্যমে প্রেম  নিবেদন করবেন বেছে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর