আজ কাঁদছে মানুষ
কাঁদছে মানবতা,
মুখে মুখে শুনছি কত
বড় বড় কথা।
রাস্তার পাশের ছোট্ট ছেলে
নেই পরনে কাপড়,
দুটো টাকা চাইতে আসলে
দিচ্ছি তকে ফাপড়।
আমাদের কারো বাচ্চা আছে
কারো আছে আদরের ভাগিনা ,
ঐ ছেলেটিকে দেখে কি
মনে একটু আদরও জাগে না?
কোথায় আমার মানবতা
কোথায় আজ আদর্শ মানুষ,
চোখ মেলে যাই দেখি
আসলে সব ফানুস।
আর কতদিন দেখব আমি
গরীব দুঃখীর কান্না,
মানবতা জাগিয়ে আজ
ভাসাবো সুখের বন্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন