আসল মানুষ কে?

আসল মানুষ সেই 
যে অন্যের কথা ভাবে, 
আদর্শ থেকে হয়না বিচ্চুৎ 
কোন কিছুর প্রভাবে। 

আসল মানুষ সেই 
সে সয়না কোন অন্যায়, 
প্রতিবাদী কন্ঠস্বর তার 
থাকবে সে ন্যায়। 


আসল মানুষ সেই 
যে মিথ্যাকে পায় ভয়, 
মিথ্যার সাথে যুদ্ধ করে 
ছিনিয়ে আনে জয়। 

আসল মানুষ সেই 
যে ভয় পায়না দিতে প্রাণ, 
দেশের তরে জীবন দিবে 
চায় না প্রতিদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর