মগজ খাটান বুদ্ধি বাড়ান (ধাঁধাঁ:নম্বর-৩৭)

প্রবাসী আশরাফ অনেক দিন পর দেশে এসেছেন। দেশে এসে তার সাথে আরেক প্রবাসী বন্ধু লোকমানের দেখা। গল্প করা ও খাওয়া দাওয়ার জন্য তারা দুই বন্ধূ একটি হোটেলে গেল। খাওয়া শেষে দেখা গেল বিল এসেছে ১১৫ টাকা। তারা দুজনই সম্পুর্ন বিল নিজের পকেট থেকে দিতে চায়, শেষে বাধ্য হয়ে তারা দুই জন নিজেদের পকেট থেকে ৬০ টাকা করে ১২০ টাকা ওয়েটারের কাছে দিল। হোটেলের ক্যাশিয়ার ওয়েটারের কাছে ৫ টাকা ফেরত দিল। ওয়েটার তার কাছে টিপস হিসেবে ৩ টাকা রেখে বাকি দুই টাকা লোকমান ও প্রবাসী আশরাফকে ফেরত দিল। তো লোকমান ও প্রবাসী আশরাফ ৫৯ টাকা করে মোট ১১৮ টাকা খরচ করলো। ওয়েটার ৩ টাকা রেখে দিল। তার মানে মোট ১২১ টাকা খরচ হলো। তারা দিয়েছিল ১২০ টাকা তাহলে বাকি ১ টাকা কোথা থেকে আসল? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর