আমি গাঁয়ের চাষী

আমি এক গায়ের এক নবীন চাষী 
মাঠে কাজ করে যাই বার মাসই 
নিজের হাতে ফসল ফলাই 
সবাইকে নতুন দিনের স্বপ্ন দেখাই। 

আমায় যদি দেখতে আসো 
কৃষককে যদি ভালবাসো 
চলে আসো মাঠের পানে 
মাঠ যদি তোমায় টানে। 


আমি ফলাই ধান আর পাট 
আমার ফসল দিয়ে বসে হাট, 
আমি খাটি দিন আর রাত 
কিন্তু মনে আনন্দে করি বাজিমাত। 

আমি চাষী 
সমাজে নাকি না দাম আমার, 
আমি যদি না ফলাতাম ফসল 
তাহলে কি ভাল হতো তোমার? 

কোথায় পেতে 
শক্তি তুমি চলতে তুমি কিসে? 
কি খেতে বার মাস 
ভেবে দেখো তাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর