হারিয়ে গেল

কোথায় গেল রঙিন সময় 
কোথায় গেল বাশির সুর 
কোথায় গেল ছায়া ঘেরা গ্রাম 
গান শুনতাম সুমধুর। 

কোথায় গেল জারি সারি 
কোথায় গেল পুথি পালা 
কোথায় গেল 
কলসি কাখের মিষ্টি মেয়ে আমি হতাম 
উদাস একেলা। 

কোথায় আজ রাখাল তুমি 
হারিয়েছ কি বাশি তোমার 
কোথায় তোমার রাখালিয়া গান 
জুড়িয়ে দাও প্রাণ আমার। 

কোথায় আজ অন্ধকার 
সবখানে বিদ্যুৎএর তার, 
লোডসেডিংয়ের ছলাকলার 
শেষ হচ্ছে আজ গ্রাম আমার। 

হারিয়ে যাচ্ছে গ্রাম আমার 
হারিয়ে যাচ্ছে সবুজ দেশ, 
গাছপালা সব হারিয়ে যাচ্ছে 
হয়ে যাচ্ছি আমি নিঃশেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর