আমি শ্রমিক
গড়ছি আমি দেশ,
আমার দুঃখে আকাশ কাপে
পাইনা কবু সুখের আবেশ।
আমি গড়ছি অট্রলিকা
কাটছি আমি পাহাড়,
পাচ্ছিনা তো সঠিক মুল্য
পাইনা কবু দুমুটো আহার।
আমি চালাই যন্ত্র দানব
ভয় পাই না কবু,
নিজের শরীর কয়লা করি
আমায় তারা ছোট বলে তবু।
আমাদের শরীর থেকে ঘাম ঝড়ে না রক্ত ঝড়ে
তবুও মোরা নিশ্চুপ,
রক্ত পানি হয়ে বেড়িয়ে
ভিজিয়ে দেয় লোমকুপ।
সবার রক্তের একই রঙ
দেখতে যে তা লাল,
তাহলে কেন এত বিভেদ আজ
কেন আমরা সবার কাল।
আমাদের ছাড়া কে গড়েছে
আছে কোন জনপথ,
তাহলে ধুকছে কেন আজ
কেন আমাদের এত বিপদ।
কে দিবে আমার এই
প্রশ্নগুলোর জবাব,
সবাই শুধু শুনে যাবে
ফেলবে না কেউ প্রভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন