আমরা সবাই রাস্তায় এলাম
কাজ থেকে ফিরে ঘেমে,
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে আমরা গেলাম থেমে।
অমানষিক পরিশ্রম
করতে হয় প্রতিদিন
পাইনা কমু সুখ, পাইনা নিজের জন্য একটি দিন।
অমানষীক পরিশ্রম করবো না আর
ছুটি চাই একটি দিন,
৮ ঘন্টা কাজ করব
বাকি সময় ঘুছাবো পরিবারের রৃণ।
এই ছিল দাবী মোদের
আরতো কিছুই নয়,
আমাদের দাবি মেনে নিতে
তাদের কেন ভয়।
আগস্ট স্পীজ আমাদের নেতা
বলছিল তখন কথা,
ঐ মুহুর্তে কোথায় ফুটল বোমা
পুলিশ পেল ব্যাথা।
আমাদের লক্ষ্য করে
পুলিশ ছুড়ল গুলি,
মরল আমার সঙ্গি সাথী
ঐ দুঃখ কেমনে ভুলি।
আমাদের নেতা আগস্ট স্পীজকে
করল পুলিশ আটক,
বোমা হামলার দোহাই দিয়ে
আমাদের নিয়ে করল কত নাটক ।
শেষ মুহুর্তে মেনে নিল
আমাদের সব দাবি,
আট ঘন্টার উপড় করব না কাজ
থাকবে হাতে সুখের চাবি।
কিন্তু কোথায় আমার সুখ
কোথায় সুখের চাবি,
কাগজে কলমে মেনে নিল সব
সত্যিই কি মানল আমাদের দাবি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন