যা বলেন / যা বলেন না (ফান পোষ্ট)

নিজের ব্যার্থতা ডাকার জন্য আমরা কি বলি দেখুন। 


১. যা বলেন "আমি তোমাকে মিস করছি" যা বলেন না "আমি জুতা খুজে পাচ্ছি না, বাচ্চারা ক্ষুদার্থ" 

২. যা বলেন "আমি হারিয়ে যাইনি, আমি জানি আমি আসলে কোথায় আছি" যা বলেন না "কেউ হয়ত আর কোনদিন আমাকে জীবিত দেখতে পারবেনা।" 


৩. যা বলেন "আমরা আমাদের কাজ শেয়ার করে করি" যা বলেন না " আমি ঘর নোংরা করি আর সে ঘর পরিস্কার করে" 

৪. যা বলেন "এটা বর্ননা করতে গেলে অনেক সময় নিবে" যা বলেন না " এটা সম্পর্কে আমার কোন ধারনা নেই" 

৫. যা বলেন " আমি তোমাকে বিয়ে করতে চাই" যা বলেন না "আমার রুম ময়লা হয়ে থাকে, আমার কাপড় চোপড় ময়লা হয়ে থাকে, বুয়া প্রতিদিন আসে না।" 

৬. যা বলেন "ভালবাসা কোন তারিখের উপর নির্ভর করে না" যা বলেন না "আমি তোমার জন্মতারিখ আবার ভুলে গেছি" 

৭. কারো বাসায় বেড়াতে গেলেন, সব খাবার টেবিলে রেডি আছে তখন বলি "আমি কি তোমাকে সাহায্য করতে পারি?" যা বলেন না "সব খাবার তো দেখি রেডি, এখন শুধু বসার বাকি" 

৮. আপনার ছোট ভাই অথবা বোন কোন একটি ইংরেজি শব্দের অর্থ আপনার কাছে জানতে চাইল আপনি বললেন "এই শব্দের অর্থ তুই জানিস না" যা বলেন না "আমিও এটা জানি না।" 


বিঃদ্রঃ সবাই একভাবে নয়, অনেকে অনেকভাবে নিজের ব্যার্থতা ডাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর