তুমি আমাকে এখানে নিয়ে না আসলে আমি জানতেই পারতাম না আমরা কত গরীব

একদিন একজন অনেক ধনী লোক তার একমাত্র ছেলেকে গরীব মানুষের দুঃখ দেখানোর জন্য দেশ ভ্রমনে বের হয়েছেন। 





সে একজন গরীব লোকের বাড়িতে তার ছেলেকে নিয়ে কয়েকদিন থাকল। সেখান থেকে ফিরে আসার সময় সে তার ছেলেকে প্রশ্ন করল 
‍‌"ভ্রমন কেমন লাগল?” 
“খুব ভাল” ছেলে বলল। 
“তুমি দেখেছো মানুষ কত গরীব হয়?” 
“হুম দেখেছি” 
“এখন আমাকে বল এখান থেকে তুমি কি শিখলে?” লোকটি প্রশ্ন করল। 
ছেলে উত্তর দিতে থাকল.......... 
“আমি দেখলাম, আমাদের আছে একটি কুকুর আর তাদের আছে ৪ টি। 
আমাদের বাগানের মাঝে একটি সুইমিং পুল আছে, আর তাদের একটা আস্ত নদী আছে যার কোন শেষ নেই। 
আমরা আমাদের বাগানে ল্যাম্ব জ্বালিয়ে রাখি, আর তাদের আছে অনেক অনেক তারা। 
আমাদের অল্প একটু জমি আছে যাতে আমরা বাস করি, আর যেদিকে চোখ যায় সবই দেখি তাদের। 
আমরা তাদের কাছ থেকে সেবা নেয়, তারা আমাদের সেবা করে। 
আমরা আমাদের খাবার কিনে আনি, তারা খাবার জন্ম দেয়। 
আমাদের বাড়ির চারপাশে দেয়াল দেয়া আছে যা আমাদের নিরাপত্তা দেয়, আর তাদের আছে অনেক বন্ধু যারা তাদের নিরাপত্তা নিশ্চিত করে।" 

ছেলেটির বাবা কথা হারিয়ে ফেলল।  

ছেলেটি বলতে থাকল.. 
“তুমি আমাকে এখানে নিয়ে না আসলে আমি জানতেই পারতাম না আমরা কত গরীব” 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর