মা আমি পারিনি

মা আমি পারিনি 
পারেনি তোমার লক্ষী ছেলে, 
এই ছিল নিয়তী দুঃখ আসবে ডানা মেলে। 

মা আমি পারিনি 
সত্যি করতে তোমার স্বপ্নগুলো, 
যা দিন রাত দেখে যেতে আজ সব হলো এলোমেলো। 


মা আমি পারিনি 
মুছে দিতে তোমার অশ্রু ভেজা চোঁখ, 
হঠাৎ করেই নেমে এলে অজানা এক দুর্ভোগ। 

মা আমি বুঝিনি 
হঠাৎ কি যে হলো, 
এক ঝাপটায় অন্ধকার আমায় টেনে নিলো। 

মা তুমি বুঝতে দাওনি 
দুঃখ কিংবা অভাব, 
আমার কষ্টে বুকে টেনে নেওয়া ছিল তোমার স্বভাব। 

মা আমি পারিনি 
নিতে তোমার দুঃখের ভাগ, 
আমায় তুমি ক্ষমা করে দাও ভুলে যাও সব রাগ। 

মা শেষ হলো আজ 
তোমার অপেক্ষার পালা, 
অচিন পথে হারিয়ে গেছি আর কভু ফিরবেনা আমার ভেলা। 

মা আমি থাকিনি 
কভূ তোমাকে ছাড়া, 
আজ আমার চারপাশ শুধু অন্ধকারে ঘেরা। 

মা আমায় ভুল বুঝোনা 
তোমার মনে রেখো একটু ঠায় , 
জানতে চেয়োনা কিভাবে আমি আছি একা 
মাঠির ভিতর শক্ত বিছানায়।


( মিরশরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরনে )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর