এইতো সেদিন
বলেছিলে আর আসবেনা
আর আমার ঘুম ভাঙাবে না
আর ভালবাসি বলবে না
তবে কেন এলে?
কেন আবার আমায় জাগালে
কেন ভাসালে আমায়
তোমার ভালবাসায়।
একদিন
জোনাকিরা আলো দিচ্ছিল না যখন,
তুমি এলে আমার কাছে তখন
আমার কাছে এসে
বসলে আমার পাশে।
তারপর
তোমার আলোয় উজ্জল হলো
আমার রহস্যময় আকাশ,
তোমার কাছে আমার ভালবাসা
পেয়েছিল প্রকাশ।
এইতো সেদিন
যখন প্রকৃতি খেলছিল আলো আধারি খেলা
জোনাকি তখন দিচ্ছিল আলো
আকাশে ছিল চাদ তারার মেলা
তখন তুমি এলে
আকাশকে কাদিয়ে চলে গেলে।
বলেছিলে কিছু কথা
যা পরে হলো ভুল,
তোমার কাছ থেকে পেতে চেয়েছিলাম
শুধু একটি ফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন