আমি কবি নই,
কবিতা লেখাও আমার পেশা নয়
তবে যখন দেখি সমাজের অবক্ষয়
তখন হাতে তুলে নিই কলম
কলমের বুক চিরে কিছু কালির ছাপ ভিজিয়ে দেয় আমার খাঁতা
যাতে থাকে কিছু শব্দমালা
এবং জন্ম নেয় একটি কবিতা।
আমি কবি নই,
কিন্তু যখন দেখি মানুষ হচ্ছে অবহেলিত
মানুষ নয় আজ মানুষের জন্য
মানুষ নিজ জাতির কাছে হচ্ছে লান্ছিত
তখন হাতে তুলে নেই কলম
কলমের বুক চিরে বেড়িয়ে আসে কিছু শব্দমালা
এবং জন্ম হয় একটি নতুন কবিতার।
আমি কবি নই,
কিন্তু যখন দেখি র্দুনীতির কালো থাবা গ্রাস করতে চাচ্ছে আমার দেশ
যখন দেখি দেশে সৎ লোকের বড্ড অভাব,
ছোটকে নিচে ফেলে সবাই উপড়ে উঠতে চায়
তখন জাগ্রত হয় আমার কলম
জন্ম নেই নতুন একটি কবিতা।
আমি কবি নই,
কিন্তু যখন কোন দুপেয়ে পশুর হাতে খুন হয়
আমার নিরীহ কোন ভাই
তার রক্তে লাল হয় আমার দেশের মাটি
তখনই সরব হয় আমার কলম
জন্ম নেয় নতুন একটি কবিতা।
আমি কবি নই,
কিন্তু যখন শুনি কোন এক দুঃখিনি মায়ের র্আতচিৎকার
নিজেকে দেয় শুধু ধিক্কার
তখন চুপ থাকেনা আমার কলম
জন্ম দেয় নতুন একটি কবিতার।
সত্যি বলছি আমি কবি নই
আমি নয় কাজী নজরুল বা রবি ঠাকুরের মতো কোন গুনীজন
কিন্তু আমি চলি তাদের দেখানো পথে
আমার মাঝে নেই কোন কবিদের চেতনা
তবুও আমার কবিতা লেখা থেমে থাকেনা।
রচনাকালঃ
রবিবার,
৫ আষাঢ় ১৪১৮;
১৯ জুন ২০১১;
দুপুর ১২ টা ৩৬ মিনিট ৪৯ সেকেন্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন