খাঁচার ভিতর আমার পাখি
ডুকরে কেঁদে মরে,
এ খাঁচা ভাঙব আমি
কেমন করে?
এ এক অদৃশ্য খাঁচা যায় না ধরা
যেন উড়তে থাকা ধোঁয়া,
পাখির দিকে হাত বাড়ালে
পাইনা তার ছোঁয়া।
নেই কোন চাবি খাঁচার
নেইতো কোন তালা,
খাঁচা ভাঙার রাস্তা নেই
নেই কোন জানালা।
যখন যাই ভাঙতে খাঁচা
পাখি বলে যাবেনা বাঁচা,
পাখি যদি পাইরে ব্যাথা
ভুলে যাবে আমার কথা
আমি হবো পাখি হারা
সব হয়ে যাবে পাগলপাড়া।
যদি খাঁচা ভেঙে দেখি
উড়ে গেছে আমার পাখি
কি হবে করে ডাকাডাকি
আমি তাই এভাবেই থাকি।
পাখি তুমি বলো কথা
কি তোমার মনের ব্যাথা
তোমার জন্য মন উতলা
ব›ধ হবে মোর একলা চলা।
পাখি আমার বড্ড একা
খাঁচার ভিতর একলা থাকা,
সে নাকি ভীষন ভয় পায়
আমিও তাই ঢুকে যাবো
অদৃশ্য এই খাঁচায়।
এটা কোন ছড়া নয়
নয়তো কোন কবিতা,
আমার মনে উড়তে থাকা
এলোমেলো কিছু কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন