কাউকে আর ভিজাবো না চোঁখের জলে,
কত স্বপ্ন মুছে গেলো
মিথ্যে কথার ছলে।
আমি আর স্বপ্ন দেখবোনা
মুছে গেছে আমার স্বপ্ন দেখার স্বাদ,
অন্ধকার ভর করেছে আমার মনে
সবকিছু আজ লাগছে বিস্বাদ
আজ থমকে দাড়িয়েছে
সময়ের কাটা,
চাইনা সে আবার ঘুরুক উল্টোপথে
চাইনা থেমে যাক আমার স্বপ্নবিহীন হাটা।
মেনে নিচ্ছি আমি হার,
তোমার কাছে আমার মিথ্যে ভালবাসার।
আমার পৃথিবী শুন্য থেকে যাবে,
তবুও ভেবেনা আবার এসে
তোমাকে কাঁদাবে।
আমি আর স্বপ্ন দেখবোনা
থাকবনা আর স্বপ্ন দেখার আশায়,
তুমি ফিরালেও আমার পৃথিবী
ফিরাবে না আমায়।
আমি আজ ভাষাহীন
হারিয়ে গেছে আমার সুর,
তোমাকে রেখে চলে যেতে চাই
দুর থেকে বহুদুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন