স্কুল শিক্ষক আমার বাবা
আমার প্রথম শিক্ষক তিনি,
আদর দিয়ে সোহাগ দিয়ে
আমায় বড় করেছেন যিনি।
আমার বাবা হার না মানা একজন
অন্যের সেবা করেই দিন কাটান,
যে কারো বিপদেই
সবার আগে এগিয়ে আসেন।
আমার স্কুল শিক্ষক বাবা
হার মানেননি দুর্নীতির কাছে,
তাইতো উনার শত্রু অনেক
লেগে থাকে সবসময় উনার পাছে।
সন্ত্রাসী হামলায় হাত পা ভেঙে
কাটিয়েছেন হাসপাতালে দিন কত,
আমি এগুলো ভুলিনি এখনো
মুছেনি আমার ক্ষত।
উনার আদেশ আমার কাছে
সবার চেয়ে দামি,
উনার সব কথা মেনে চলেছি
করিনি পাগলামী।
আমিও হবো বাবার মতো
অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর,
ভেঙে সব বাধা
এগিয়ে যাবো করে উচ্চস্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন