বাবা তুমি দেখতে কেমন?
কেমন তোমার আদর?
তোমায় আমি চোঁখে দেখিনি
পাইনি তোমার খবর।
মায়ের কাছে তোমার
কোন সন্ধান নেই,
তোমার কথা জিজ্ঞেস করলে
আচঁলে চোখ লুকায়।
দেখো সবার বাবা কেমন
আদর করে যায়,
আমার কেন বাবা নেই
দুচোঁখ ভিজে কান্নায়।
সবাই বলে বাবা নাকি
বন্ধুর মতন,
আদর করে কোলে তুলে
করে শুধু যতন।
আমি বাবার সোহাগ চাই
চাই বাবার কাঁধে চরে ঘুরতে,
চাই স্বপ্নের মতো করে
আকাশে উড়তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন