বিনা দোষে জরিমানা

এই রিকশা যাবে এই রাস্তা ধরে ঐ সীমানার কাছে?
যামু মামা তবে দশ টাকা বেশী হবে,
কেন কেন বেশী দিব কেন?
প্রচুর বৃষ্টি,
এই বৃষ্টি মাথায় নিয়ে কেমনে যাব কন?
দশটাকা বেশী দিলে যাওয়া যাবে ক্ষন। 
আমি বলি, আকাশ থেকে নামবে বৃষ্টি
এটা প্রকৃতির খেলা,
আমি কেন দিব জরিমানা
বুঝাও আমায় এই বেলা।
সে বলে পরে, দ্রব্যমুল্যের দাম যে প্রচুর
পরিবার নিয়ে আমার চলা দায়
ও বুঝলাম অন্যের দোষে জরিমানা আমার দিতে হবে তাই।

উঠতে গেলাম অটোরিক্সার
বললাম যাবে এই রাস্তা ধরে ঐ সীমানার কাছে?
সে কয়, মামা যামু তয় ২০ টাকা বেশী দিতে হবে
কেন কেন বেশী দিব কেন?
রাস্তা ভাঙা,
ভাঙা রাস্তায় গাড়ি চালানো বিপদ
কখনকি ঘটে যায়
ও বুঝলাম অন্যের দোষে জরিমানা আমার দিতে হবে তাই।

তারপর গেলাম আমি ট্যাক্সীর কাছে
বললাম, যাবে এই রাস্তা ধরে ঐ সীমানার কাছে?
সে কয়, মামা যামু তয় ৫০ টাকা বেশী দিতে হবে
কেন কেন?
রাস্তায় অনেক জ্যাম
রাস্তার সাথে গাড়িগুলো করছে যেন প্রেম,
দাড়িয়ে থাকে ঠায়
তাদের দিয়ে ফাকি আমার চলা দায়।
ও বুঝলাম অন্যের দোষে জরিমানা আমার দিতেই হবে তাই।

আকাশ ভেঙে নামবে বৃষ্টি
বাড়বে দ্রব্যমুল্যের দাম,
ভেঙে যাবে রাস্তা সব
আর রাস্তায় লাগবে জ্যাম।
এ জন্য কি দায়ী আমি
এ যেন আরেক পাগলামী।
আমি এক অর্থহীন
তবুও দিচ্ছি জরিমানা প্রতিদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর