আমি পথের শিশু পথের করি লুটোপুটি আর রাস্তায় হাটাহাটি,
কুড়িয়ে খাই ডাস্টবিন থেকে শত ময়লা ঘাটি।
জীবন আমার কাটছে এভাবেই সকলের করুণা পেয়ে,
ডাস্টবিনে যদি না ফেলতে খাবার বাঁচতাম কি খেয়ে?
সকলের অনেক দয়া
আমাকে দেখলেই কাছে ডেকে আনে,
উঁচু তলার মানুষ যারা
আমাদের দিকে তাকানোর সময়কি আছে কারো,
সবাই চাই অর্থ সম্পদ গাড়ি বাড়ি আরও।
আপনারা যখন চালান গাড়ি ঔ রাস্তার বুকে,
পিছনের সিটে বসে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকে।
কুকুরগুলো পুষতে গিয়ে হাজার টাকা করেন খরচ,
আমাদের দেখলে দেমাক বাড়ে আপনার দেখান তখন গরয।
কখনোকি ভেবেছেন কিভাবে কাটছে আমাদের দিন,
ভেবেছেন কি কিভাবে কাটবে আপনার দিন যদি হন সহায় সম্বলহীন।
একদিন ভাঙবে এই সমাজ, ভেঙে যাবে ধনী গরীব ব্যবধান,
স্বপ্ন দেখি ঐ দিনের যেদিন দেখবে সবাই সমাজে গরীবেরও আছে অবদান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন