দেশ প্রেম

দেশ আমাকে দিয়েছে অনেককিছু
কিন্তু আমি দেশকে কি দিয়েছি,
দেশ আমার কাছ থেকে চায়না কিছুই
শুধু চায় তাকে যেন একটু ভালবাসি।

মুখে মুখে ভালবেসে
কি হবে বল,
মন থেকে দেশকে ভালবেসে
তা প্রকাশ করি চল। 



দেশকে ভালবেসে দেশের সাহসী শন্তান
দিয়ে গেছে দেখ নিজের তাজা প্রাণ,
দেশ আর কারো প্রাণ চায় না
শুধু পেতে চায় যোগ্য সম্মান।

দেশ আমার চাইনা হতে দুর্নীতিতে সেরা
দেশ চাইনা হতে তার প্রিয় শন্তান হারা
দেশ চাইনা হতে কারো হাতে কলংকিত
দেশ চাইনা হতে লাল রক্তে রন্জিত।

দেশ চাইনা কারো মাঝে সংঘাত
দেশ চাইনা আপন পর বিবাদ,
দেশ চাইনা হতে মরুভুমি
দেশের চাওয়াগুলো পারবে পুরন করতে তুমি?

দেশ আমার, মাটি আমার
আমি এই দেশকে ভালবাসি
তাই সব দুঃখ ভুলে বারবার
আমার দেশে ফিরে আসি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর