একটা সময় ছিল যখন
অপেক্ষায় থাকতাম কখন বর্ষা আসবে
বর্ষার টাপুর টুপুর শব্দ আমাকে ভাসাবে
থাকতাম বর্ষায় মনের আনন্দে ভেজার আশায়।
আমার ভাঙা টিনের ঘরের চালা দিয়ে যখন বর্ষার পানি
আমার ঘরে এসে আমাকে ভিজিয়ে দিত তখনও আমি
গাইতাম বর্ষার গান।
আমার উতপ্ত মনকে বর্ষা ছাড়া আর কে পারত শীতল করতে?
বর্ষা আসলে আমার আমার অবসর থাকত না
ব্যাস্ত হয়ে পড়তাম কিছু না কিছু নিয়ে
বন্ধুদের ডেকে এনে মাঠে জুড়ে দিতাম ফুটবল খেলা
কিংবা ঘরের কোণে গল্প গুজবে কাটাতাম বেলা।
কিন্তু আজ এই ইট কাঠের শহরে
বর্ষা একটি ভোগান্তির নাম।
এখানে বর্ষা আসে একরাশ দুর্ভোগ নিয়ে
সিদুরে মেঘ দেখলে যেমন ঘর পোড়া গরু ভয় পায়
তেমনি আকাশে মেঘ দেখলে এই শহরের বাসিন্দারা ভয় পায়
এই বুঝি কোমড় সমান পানি জমে গেল রাস্তায়
এই বুঝি আমার গন্তব্যস্থল চলে গেল অনেক দুরে।
তবুও চাই বর্ষা আসুক
মুছে দিয়ে যাক আমাদের ক্লান্তি,
মনকে করে যাক সতেজ
ও প্রাণে আনুক প্রশান্তি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন