স্বাধীনতা

স্বাধীনতা আমার স্বাধীনতা শুধু নয় একটি কথা
স্বাধীনতার ভিতর বাজে হাজার প্রাণের ব্যাথা।
স্বাধীনতার মানে,
নয়তো সমান লক্ষকোটি প্রাণে।
স্বাধীনতা মানে নির্ভিঘ্নে পথ চলা,
মনের মাঝে উড়তে থাকা কথাগুলো সবার সাথে বলা।
স্বাধীনতা মানে এক আকাশ স্বপন,
মনের ভিতর হাজার কল্পনার বীজ বপন। 
স্বাধীনতা মানে কৃষকের কঠোর পরিশ্রমের ঘাম,
দিতে হবে তাকে ফসলের ন্যায্য দাম।
স্বাধীনতা মানে রাখালীয়া বাশির সুর,
প্রকৃতি মাতে ঐ সুরে দুর থেকে বহু দুর।
স্বাধীনতা মানে অসীম আকাশে পাখিদের বিচরন,
কোন শিকারির গুলিতে থামবেনা তাদের আচরন।
স্বাধীনতা মানে কুলি মজুরের ন্যায্য পাওনা দাবি,
তাদের হাতেও আছে সমাজ পরিবর্তনের চাবি।
স্বাধীনতা মানে আমার বোনের শান্তিতে পথ চলা,
ইভটিজিং বা ধর্ষনের শিকলে তাকে নয় বেধে ফেলা।
স্বাধীনতা মানে আমার ভাইয়ের বই খাতা নিয়ে ছাত্রের আসন,
অস্ত্রের মুখে কেন হবে সে রক্তাক্ত দাফন?
স্বাধীনতা মানে আমার মায়ের মুখে একটুখানী হাসি,
স্বাধীনতা মানে মায়ের মত দেশকে বলা "আমি তোমায় ভালবাসি।" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর