বাংলাদেশ

বাংলাদেশের নাম শুনে যাই
বলতো এটা কোথায়,
বঙ্গোপসাগরের তীরে বদ্বীপ খানি
পাবে তুমি সেথায়।

কি আছে সে দেশে
বল শুনি ভাই,
সকল দেশের রানী ঐ দেশ
প্রশ্ন কর কি নাই!

ছয়টি ঋতু আছে
নিজ গুনে সেরা,
পাবেনা মিল তাদের
সবই নজর কাড়া।

শত শত নদী আছে
তাতে টলটলে পানি,
মাছের অভয়াশ্রম
সে যে মুক্তার খনী।

সরল মনে কৃষক আছে
কোন লোভযে নাই তার,
রাত দিন পরিশ্রম করে
গড়ে তুলে শস্য ভান্ডার।

পরিশ্রমী জনবল আছে
যারা পায়না কোন ভয়,
সকল ব্যাথা আপন করে
কষ্টকে করে জয়।

নবান্ন উৎসব বসে
আসে পৌষ ফাগুনের মেলা,
কাবাডি হাডুডু ছাড়াও আছে
নানা ধরনের খেলা।

নানা রঙে মানুষ আছে
হোক সাদা কিংবা কালো,
মনের দিকে সবাই সমান
বাসে সবাই সবাইকে ভাল।

গৌরবোজ্জল ইতিহাস আছে
আছে শিকল ভাঙার কাহিনী,
তাদের মনোবলের কাছে হার মেনে
পালিয়েছিল দস্যু বাহিনী।

ভাষার জন্য সংগ্রাম করেছে
ছিনিয়ে এনেছে মায়ের মুখের বুলি,
লাখো ত্যাগের বিনিময়ে পাওয়া দেশকে আমি
মন থেকে ভালবেসে চলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর