গুনীজনের কথা "সততা সর্বৎকৃষ্ট পন্থা"

সততা সর্বৎকৃষ্ট পন্থা গুনী জন বলেন,
ডিজিটাল এই যুগে তা কে মেনে চলেন?
মুখে মুখে "সৎ আমি" বলে সব লোকে,
মিথ্যা কথা বলে আজ দিন কাটাচ্ছে তারা সুখে।
সবাই সৎ যদি হবে, 
আমরা কেন আজ দুর্নীতিতে সেরা তবে?
ঘুষ ছাড়া কোন কাজ হয়না আজ আদায়,
প্রতিবাদ করেনা কেউ সবাই আছে ধাঁধাঁয়।
দুর্ণীতি না করলে তুমি নওতো স্মার্ট,
বউয়ের হাতে মান হারাবে খেতেও পারো ঝাট।
ঘুষ খায় পুলিশ আর সরকারি আমলা,
ঘুষ খায় না মুর্খ, দিন মজুর কামলা।
দুর্ণীতির খেলা দেখায় মন্ত্রী আর নেতারা,
জনগন ঘুমিয়ে ঘুমিয়ে বাজিয়ে যায় সেতারা।
কালো টাকা সাদা করা বৈধ এ দেশে,
এটাই এ যুগের রীতি বলে সবাই একটু হেসে।
গুনীজনের কথা যদি মান তো্মরা সবে,
এই দেশটা সবার সেরা হয়েই রবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর