বজ্র মুষ্ঠী

যতই করতে চাও আমাদের পদতলে ধলিতে, 
ততবারই আসব মোরা মোদের কথা বলিতে। 
যতবারই করতে আসবে মোদের কন্ঠ রুদ্ধ, 
ততবারই কন্ঠে হবে আল্লাহু আকবার ধ্বনীত। 
যতবার করবে মোদের কাটার আঘাতে জর্জর, 
ততবারই পাষন্ঠের মনে ফুল ফুটাতে করে যাব চেষ্ঠা নিরন্তর। 
তোমাদের এই শিকল ভয়ে ভীত কেন হব, 
অন্যায়ের প্রতিবাদ করে প্রীত হব তব। 
আর কতকাল শুনব মোরা তোমাদের ঐ উচ্চবাক্য, 
আমরা চাই সম্প্রীতি আর ঐক্য। 
আর কতকাল শুনব তোমাদের মিথ্যা আশ্বাস, 
তবুও তোমাদের উপর আমাদের বিশ্বাস। 
জাতির বুকে আজ গভীর ক্ষত, 
সবাই আজ ঘুমিয়ে কেন হতে হবে জাগ্রত। 
ছুড়ে ফেল ভয় আজ ছুড়ে ফেল সব লাজ, 
মাথায় কাপড় বেধে নিতে হবে নব সাজ। 
রক্ত টগবগ করে ফুটে আমরা এ মাটির শন্তান, 
ঘুনে ধরা সমাজ নয় চাই এ মাটির যোগ্য সম্মান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর