ছাগল

আমি হলাম ছাগল 
বলোনা তোমরা কভু আমাকে পাগল 
আমার মুখে আছে একটু দাড়ি 
মনের মাঝে আনন্দ হলে খুশীতে লেজ নারি 
কচি ঘাস লতা পাতা সবই আমি খাই 
কাগজ কিংবা কাপড়ের টুকরা সামনে যাহা পাই 
কোরবানীর ঈদ এলেই বারে আমার দাম 
বেশি দামে করলে বিক্রী হয় যে আমার নাম 
আমি যদিও খাই যাহা খুশী তাই 
তবে খাইনা কভু ঘুষ যদিও নাই আমার কোন হুশ 
মানুষগুলো নিজেদের যখন দেয় ছাগল বলে গালি 
তা দেখে আমরা ছাগলের দল পাশ কাটিয়ে চলি 
আমরা ছাগল উপকারী জন্তু ম্যা ম্যা করে কাঁদি 
আমাদের কেউ গালি দিলে একত্রে দল বাধি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর