আজব দোস্তী

ভাদ্র আশ্বিন মাসে, 
খেঁক শিয়াল হাঁসে। 
দেখে খেঁক শিয়ালের হাসি, 
মুরগী বলে এবার তবে আসি। 
শিয়াল বলে কোথায় যাবি, 
আমার হাতেই অক্কা পাবি। 
ধরব তোর মুণ্ডুটাকে, 
আটকাবো আয় দাঁতের ফাঁকে। 
মুরগী ডাকে কুকুরটাকে, 
আয়রে আয় 
বাঁচায় আমায় শিয়ালের হাতটা থেকে। 

দৌড়ে আসে কুকুর সাহেব 
করে ঘেউ ঘেউ, 
শিয়াল হাসে বলে বন্ধু আসছ 
ভেবনা আমায় অন্য কেউ। 
ফিফটি ফিফটি ভাগ হবে 
পাবে তুমি হাড়টা, 
একটু ধৈর্য ধর আগে 
ভাঙি ওর ঘাড়টা। 
মুরগী এখন কোথায় যাবে, 
এখন তাকে কে বাঁচাবে? 
তার রক্ষক আজ হাত মিলিয়েছে 
ভক্ষকেরই সাথে, 
মুরগী লজ্জায় মুখ লুকায় 
নিজেই নিজের হাতে। 

মুরগীর জীবন বিপন্ন আজ 
গেল যে তার প্রাণ, 
আষাঢ় মাস ছিল ভাল 
মুরগী গায় গান। 
কুকুর আর শিয়ালে 
হয়েছে আজ দোস্তী, 
দিন কাটাচ্ছে শান্তিতে আজ 
মনে তাদের স্বস্তি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর