আমি ফিরতে চাই সেই
ছায়াঘেরা গ্রামে,
জোনাকিরা যেথায়
আলো দিতে নামে।
পাখিদের ডাকে যেথায়
আসে নতুন ভোর,
সজীব প্রকৃতিতে
কাটে মনের ঘোর।
রাখালের দল যেখানে
বাজাঁয় তাদের বাশি,
মনের সুখে গান গেয়ে যেখানে
ফসল ফলায় চাষী।
যেথায় ধনী গরীব নাই ভেদাভেদ
আসে সবাই সবার বাড়ি,
বিপদ আপদ বা দুঃখ সুখে সবাই
থাকে পাশে দেয়না কভু আড়ি।
ইচ্ছে হয় গ্রামের যাই ঐ হাটে
যেখানে বসে নানা রঙের মেলা,
হাসি খুশী কলোরবে
নিজেকে হারিয়ে ফেলা।
হাটতে চাই আমি ঐ
ধুলি মাখা পথে,
ইচ্ছে হয় দেয় গা এলিয়ে
গাছের ছায়া তটে।
ফিরব আমি ঐ দিগন্তে
আকাশ মিলেছে যেখানে,
সবুজ তার কোমলতা দিয়ে
জড়িয়ে রাখবে সেখানে।
ছায়াঘেরা গ্রামে,
জোনাকিরা যেথায়
আলো দিতে নামে।
পাখিদের ডাকে যেথায়
আসে নতুন ভোর,
সজীব প্রকৃতিতে
কাটে মনের ঘোর।
রাখালের দল যেখানে
বাজাঁয় তাদের বাশি,
মনের সুখে গান গেয়ে যেখানে
ফসল ফলায় চাষী।
যেথায় ধনী গরীব নাই ভেদাভেদ
আসে সবাই সবার বাড়ি,
বিপদ আপদ বা দুঃখ সুখে সবাই
থাকে পাশে দেয়না কভু আড়ি।
ইচ্ছে হয় গ্রামের যাই ঐ হাটে
যেখানে বসে নানা রঙের মেলা,
হাসি খুশী কলোরবে
নিজেকে হারিয়ে ফেলা।
হাটতে চাই আমি ঐ
ধুলি মাখা পথে,
ইচ্ছে হয় দেয় গা এলিয়ে
গাছের ছায়া তটে।
ফিরব আমি ঐ দিগন্তে
আকাশ মিলেছে যেখানে,
সবুজ তার কোমলতা দিয়ে
জড়িয়ে রাখবে সেখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন