মগজ খাটান বুদ্ধি বাড়ান (ধাঁধাঁ:নম্বর-৩১)

আবু জারীর ভাই, শিয়াল পন্ডিত, গুল্লা মিয়া, লিংকন হুসাইন, আঁতেল, আমার মন, অর্নব অর্ক, এ কে এম বোরহানিচ, ইফতেখার বাশার মাহমুদ(পলাশ), মাসউদ ভাই, মাহবুব ১৫৪, স্বপ্ন কুটির, ১৮+, পাংশুল এবং আরো কয়েকজন ব্লগার (মোট ২৩ জন হবে) একটি রুমে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একজন বলল আসুন আমরা একটি হ্যান্ডসেক অনুষ্ঠানের আয়োজন করি, যার নিয়মগুলো হবে এরকম...... 


১. একজনের সাথে দুবার হ্যান্ডসেক করতে পারবেন না। 

২. আপনার চেয়ে খাটো কারো সাথে কেউ হ্যান্ডসেক করতে পারবেন না। 

৩. প্রতিটা হ্যান্ডসেক কমপক্ষে ২০ সেকেন্ড স্থায়ী হতে হবে। 

৪. এই রুমের প্রতিটি লোক এই হ্যান্ডসেক অনুষ্ঠানে শরীক হতে হবে। 

এই হ্যান্ডসেক অনুষ্ঠানটি যদি রাত ৮.২৫ সে শুরু হয় তাহলে কখন শেষ হবে এবং ঐ সময়ে কতগুলো হ্যান্ডসেক হবে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর