আপনার প্রেম ঠেকাই কার সাধ্য।

“তোমার জন্য আমার যা ভালবাসা ছিল তা 
চলে গেছে, তোমার প্রতি আমার ঘৃনা 
প্রতিদিন বাড়ছে, আমি তোমাকে এক মুর্হুত না দেখলে 
মনে হয় আমি সুখে আছি আর তোমাকে দেখলে 
মারা যেতে ইচ্ছা করে তাই আমি চাই 
অন্য মেয়েদেও, আমি কখনো চাই না 
তোমাকে বিয়ে করতে, সবসময় আমি চাই 
তোমার কাছ থেকে দুরে থাকতে আর চাই না 
তোমাকে দেখতে 
কারন তুমি শুধু নিজের কথা ভাব। 
আমরা যদি বিয়ে করি তাহলে আমি জানি পাব অনেক 
কঠিন জীবন আর আমার থাকবে না কোন 
আনন্দ ও খুশী। আমার একটা হৃদয় আছে 
দেওয়ার জন্য, কিন্তু এমন নয় যে 
আমি তোমাকে তা দিয়ে দিব, কেউ তোমার মত এমন 
স্বার্থপর নয় এবং তুমি কখনোই আমাকে 
ভালবাসা দিতে পারবে না। 
আমি তোমাকে এটাই বোঝাতে চেষ্টা করছি 
আমি সত্য কথা বলছি। ভাল হয় যদি মনে করে 
উত্তর না দাও। আমি চাইনা তুমি 
উত্তর দাও। তোমার লেখায় আছে 
যা তা আর আমাকে টানে না, তোমার নেই কোন 
সত্যিকারের ভালবাসা, বিশ্বাস কর 
আমি তোমাকে একটুও ভালবাসিনা , দয়া করে ভেবোনা 
আমিই তোমার সত্যিকারের প্রেমিক।" 


উপরে যা দেখছেন তা একটি প্রেম পত্র, ছ্যাকা পত্র ভাববেন না। 

ধরেন আপনি যার সাথে প্রেম করছেন সে তার বাবা মার কাছে ধরা খেয়েছে  এবং তার কাছে কোন চিঠি আসলে তা তার বাবা মা পড়ে দেখে কি লেখা আছে। তাই বাবা মাকে ধোঁকা দেওয়ার জন্য উপড়ের চিঠিটা আপনি যার সাথে প্রেম করছেন তার কাছে পাঠাবেন। বাবা মা চিঠি পড়ে দেখবে এটা ছ্যাকা পত্র তাই সরাসরি তা আপনার মনের মানুষের কাছে চলে যাবে। আপনার প্রেম ঠেকাই কার সাধ্য।   

আপনি শুধু আপনার মনের মানুষকে বলে দিবেন ১, ৩, ৫, এরকম বেজোড় সংখ্যার লাইনগুলো পড়তে এবং ২, ৪, ৬ এ রকম জোড় সংখ্যার লাইনগলোতে চোঁখ না দিতে। 

এবার বেজোড় সংখ্যার লাইনগুলো সাজিয়ে দেখুন কেমন হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর