স্পেশাল রোবট

একদিন করিমের বাবা একটি রোবট কিনে আনল। রোবটটি সাধারন কোন রোবট নয় এটি কেউ কোন মিথ্যা কথা বললে ধরতে পারে এবং যে মিথ্যা কথা বলে তাকে থাপ্পর দেয়। করিম স্কুল থেকে বাড়িতে ফিরল আজকে স্কুল থেকে বাসায় ফিরতে তার অন্য দিনের তুলনায় বেশী দেরী হয়ে গেল। তার বাবা তাকে জিজ্ঞেস করল “স্কুল থেকে আসতে এত দেরী হল কেন?” করিম বলল ”আজকে আমাদের রাড়তি ক্লাস ছিল” এটা বলা মাত্রই রোবটি করিমের সামনে গেল এবং তাকে একটা থাপ্পর লাগাল। 


তার বাবা বলল “এই রোবটটি সাধারন কোন রোবট নয়, এটি কেউ কোন মিথ্যা কথা বললে ধরতে পারে এবং যে মিথ্যা কথা বলে তাকে থাপ্পর দেয়, এখন তুমি বল তুমার ফিরতে দেরী হল কেন?” 

“আমি আমার বন্ধুর সাথে গিয়েছিলাম” 

“নাম কি ঐ বন্ধুর” 

“রহিম” 

রোবটটি তাকে আবারও থাপ্পর দিল 

“আমি সত্যি বলছি, আমি আমার বান্ধবীর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম” 

“তোমার মত বয়সে আমি কখনো স্কুল ফাকি দিয়ে সিনেমা দেখতে যেতাম না” এ কথা বলার পর বাবাও খেল কঠিন থাপ্পর। 

বাবা ছেলের কথা শুনে তার মা রান্নাঘর থেকে বের হয়ে আসল এবং বলল “হাজার হোক সে তো তোমারই ছেলে, তাই সে তো তোমার মতই হবে” এই কথা বলার পর রোবটটি এসে তার মাকে কঠিন একটা রাম থাপ্পর দিল মিথ্যা বলার অপরাধে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর